চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.) : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার মৃত্যুর তদন্তে ৬০ জনকে সমন পাঠাল প্রাক্তন বিচারপতি আরুমুগাস্বামীর
নেতৃত্বাধীন তদন্ত কমিশন। সূত্রের খবর, জয়ললিতার মৃত্যুর তদন্তে নেমে একশোরও বেশি জমা পড়া পিটিশন ও হলফনামা খতিয়ে দেখে সমন পাঠানো হয়েছে। সমন পাঠানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন জয়ললিতার চিকিৎসক, হাসপাতালের আধিকারিক, জয়ললিতার ভাইঝি দীপার স্বামী মাধবন সহ অন্যরা। সূত্রের খবর, মঙ্গলবারের পর তাঁদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ে প্রাক্তন বিচারপতির সামনে হাজির হতে বলা হয়েছে।
এদিকে আজ জয়ললিতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। আজকের দিনেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিভিন্ন তরফে অভিযোগ ওঠার পর সেপ্টেম্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর তদন্তে কমিশন গঠন করে কে পালনাস্বামী সরকার। এদিন সকালে নিজের বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে শ্রদ্ধা জানান কে পালানিস্বামী। এরপর উপমুখমন্ত্রী ও পন্নিরসেলভমকে সঙ্গে নিয়ে মেরিনা বিচে গিয়ে জয়ললিতার সমাধিতে শ্রদ্ধা জানান। তাঁদের সঙ্গে যোগ দেয় প্রায় ১০ হাজার পার্টি কর্মী। সকাল থেকে মেরিনা বিচে ভিড় করেন বহু জয়ললিতা অনুগামী।

জয়ললিতার মৃত্যুর তদন্তে ৬০ জনকে সমন কমিশনের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















