পাটনা, ৪ ডিসেম্বর (হি.স.) : পদ্মাবতী প্রসঙ্গে ফের সরব হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার লোক সম্বাদ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাজের একটা বড় অংশ মনে করে সম্মাননীয় ঐতিহাসিক চরিত্রকে সিনেমায় কলঙ্কিত করা হয়েছে। এটা সিনেমার প্রযোজক, পরিচালকদের দায়িত্বের মধ্যে পড়ে জনগণের উদ্দেশ্যে বিবৃতি দেওয়া। তারা এর ব্যাখ্যা দিক তাতে করে বিষয়টি পরিষ্কার হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। তাই সিনেমার উপর নিষেধাজ্ঞা দায়ের করা ছেলে মানুষী। আমি মনে করছি সিনেমার নির্মাতারা যুক্তিপূর্ণ কারণ জনসমক্ষে ব্যাখ্যা করা হবে।’ উল্লেখ্য গত মাসে বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন সিনেমাটি বিহারে মুক্তি পাবে না। তার ফলে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। রানি পদ্মিনী জীবনী উপর অবলম্বন করে পদ্মাবতী সিনেমাটি বানিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রনবীর সিং এবং শাহিদ কাপুর। সিনেমাটিতে ইতিহাস বিকৃত করার অভিযোগ তোলে রাজস্থানের কার্নি সেনা।

পদ্মাবতী প্রসঙ্গে ফের সরব নীতীশ কুমার
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















