News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী প্রসঙ্গে ফের সরব নীতীশ কুমার
Image

পদ্মাবতী প্রসঙ্গে ফের সরব নীতীশ কুমার

পাটনা, ৪ ডিসেম্বর (হি.স.) : পদ্মাবতী প্রসঙ্গে ফের সরব হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার লোক সম্বাদ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘সমাজের একটা বড় অংশ মনে করে সম্মাননীয় ঐতিহাসিক চরিত্রকে সিনেমায় কলঙ্কিত করা হয়েছে। এটা সিনেমার প্রযোজক, পরিচালকদের দায়িত্বের মধ্যে পড়ে জনগণের উদ্দেশ্যে বিবৃতি দেওয়া। তারা এর ব্যাখ্যা দিক তাতে করে বিষয়টি পরিষ্কার হবে।’ পাশাপাশি তিনি বলেন, ‘সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। তাই সিনেমার উপর নিষেধাজ্ঞা দায়ের করা ছেলে মানুষী। আমি মনে করছি সিনেমার নির্মাতারা যুক্তিপূর্ণ কারণ জনসমক্ষে ব্যাখ্যা করা হবে।’ উল্লেখ্য গত মাসে বিহারের মুখ্যমন্ত্রী বলেছিলেন সিনেমাটি বিহারে মুক্তি পাবে না। তার ফলে রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। রানি পদ্মিনী জীবনী উপর অবলম্বন করে পদ্মাবতী সিনেমাটি বানিয়েছেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রনবীর সিং এবং শাহিদ কাপুর। সিনেমাটিতে ইতিহাস বিকৃত করার অভিযোগ তোলে রাজস্থানের কার্নি সেনা।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top