নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : অধিনায়ক ও প্রাক্তন অধিনায়কের ব্যাটে কোটলা টেস্টে ফলো-অন বাঁচাল শ্রীলঙ্কা৷ সোমবার টেস্টের তৃতীয় দিন
সেঞ্চুরি করেন অধিনায়ক দীনেশ চান্দিমল ও প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ৷ ফলো-অন বাঁচালেও ম্যাচ বাঁচাতে এখনও অনেক লড়তে হবে লঙ্কাবাহিনীকে৷ তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৬ রান তুলেছে শ্রীলঙ্কা৷ ১৮০ রানে এগিয়ে ভারত৷ এদিন শেষ সেশনে ভারত দ্রুত পাঁচ উইকেট তুলে নিলেও শ্রীলঙ্কার শেষ উইকেটের পতন ঘটাতে পারেনি৷ তিনটি উইকেট তুলে নিয়ে চলতি বছরে ৫৫টি উইকেট নিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটপ্রাপক হিসেবে অজি অফ-স্পিনার নাথান লায়নের সঙ্গে একই আসনে রবিচন্দ্রন অশ্বিন৷ শ্রীলঙ্কাকে অবশ্য ম্যাচে ফিরতে সাহায্য করে ভারতীয় ফিল্ডাররা৷ পাঁচবার ‘জীবন’ পেয়ে টেস্ট কেরিয়ারে অষ্টম সেঞ্চুরিটি করেন প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউজ৷ শেষ পর্যন্ত অশ্বিনের বলে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ১১১ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷
অধিনায়ক ও প্রাক্তন অধিনায়কের ব্যাটে কোটলা টেস্টে ফলো-অন বাঁচাল শ্রীলঙ্কা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















