নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর৷৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন হরিশনগর চা বাগানের পাশে৷ রবিবার সকালে যুবকের দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷
এটি কি দুর্ঘটনা, নাকি হত্যা-নাকি আত্মহত্যা এনিয়ে জল্পনা চলছে৷ নিহত যুবকের নাম অজয় সিং৷ বয়স কুড়ি৷ চা বাগানের শ্রমিক বলে জানা গিয়েছে৷সংবাদে প্রকাশ, রবিবার সকালে তার দ্বিখন্ডিত মৃতদেহটি দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ এদিকে, মৃতদেহের পাশে একটি মোবাইল ফোন এবং মানিব্যাগ পাওয়া গিয়েছে৷ স্থানীয় কয়েকজন লোক জানিয়েছেন শনিবার রাতে ঐ যুবককে রেল লাইনের ধারে মোবাইল ফোনে কথা বলতে দেখা গিয়েছিল৷ তাদের আশঙ্কা হয়তো উদয়পুর থেকে আগারতলাগামী রেলের নীচে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷ মোবাইল ফোনে কথা বলার সময় হয়তো ঐ যুবক রেলের শব্দ শোনতে পাননি৷ আর ট্র্যাকের খুব কাছে থাকায় রেলে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়৷ তবে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ যুবকের মৃত্যুতে গোটা চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
বিশালগড়ে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















