News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Image

বিশালগড়ে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর৷৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন হরিশনগর চা বাগানের পাশে৷ রবিবার সকালে যুবকের দ্বিখন্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এটি কি দুর্ঘটনা, নাকি হত্যা-নাকি আত্মহত্যা এনিয়ে জল্পনা চলছে৷ নিহত যুবকের নাম অজয় সিং৷ বয়স কুড়ি৷ চা বাগানের শ্রমিক বলে জানা গিয়েছে৷সংবাদে প্রকাশ, রবিবার সকালে তার দ্বিখন্ডিত মৃতদেহটি দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ এদিকে, মৃতদেহের পাশে একটি মোবাইল ফোন এবং মানিব্যাগ পাওয়া গিয়েছে৷ স্থানীয় কয়েকজন লোক জানিয়েছেন শনিবার রাতে ঐ যুবককে রেল লাইনের ধারে মোবাইল ফোনে কথা বলতে দেখা গিয়েছিল৷ তাদের আশঙ্কা হয়তো উদয়পুর থেকে আগারতলাগামী রেলের নীচে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে৷ মোবাইল ফোনে কথা বলার সময় হয়তো ঐ যুবক রেলের শব্দ শোনতে পাননি৷ আর ট্র্যাকের খুব কাছে থাকায় রেলে কাটা পড়ে তার দেহ দ্বিখন্ডিত হয়৷ তবে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ যুবকের মৃত্যুতে গোটা চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top