নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর৷৷ রবিবার সাত সকালে চড়িলাম বাজারের জাতীয় সড়কের পাশে বলেরো এবং সুকটির মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয় সুকটি চালক প্রশান্ত দাস (৩২)৷
বাড়ি ছেচরীমাই এলাকায়৷ টিআর-০৭-১৭৪৭ নম্বরের বলেরো এবং টিআর-০১- এ-৪৬১৪ নম্বরের সুকটির মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষে সুকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ বলেরো গাড়িটি বিশালগড় থেকে এসে বাঁক নিয়ে আড়ালিয়া এলাকায় ঢুকবার সময় সুকটিকে ধাক্কা মারে৷ এতে সুকটির চালক ছিটকে পড়ে যায় এবং তার হাত এবং পায়ে প্রচণ্ড আঘাত লাগে৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সুকটির চালক প্রশান্ত দাস৷ ছুটে এসে এলাকার জনগণ তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে গাড়ি ও সুকটি৷
যান সন্ত্রাসে গুরুতর জখম সুকটি চালক
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















