News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম সুকটি চালক
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম সুকটি চালক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর৷৷ রবিবার সাত সকালে চড়িলাম বাজারের জাতীয় সড়কের পাশে বলেরো এবং সুকটির মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয় সুকটি চালক প্রশান্ত দাস (৩২)৷ বাড়ি ছেচরীমাই এলাকায়৷ টিআর-০৭-১৭৪৭ নম্বরের বলেরো এবং টিআর-০১- এ-৪৬১৪ নম্বরের সুকটির মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষে সুকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়৷ বলেরো গাড়িটি বিশালগড় থেকে এসে বাঁক নিয়ে আড়ালিয়া এলাকায় ঢুকবার সময় সুকটিকে ধাক্কা মারে৷ এতে সুকটির চালক ছিটকে পড়ে যায় এবং তার হাত এবং পায়ে প্রচণ্ড আঘাত লাগে৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সুকটির চালক প্রশান্ত দাস৷ ছুটে এসে এলাকার জনগণ তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ আটক করা হয়েছে গাড়ি ও সুকটি৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top