নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ধর্ষণ, শ্লীলতাহানি, খুন, নারী নির্যাতন, সাংবাদিককে হত্যা নিয়ে রাজ্য সরকারের একহাত নিলেন বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী৷ রাজ্য সফরে এসে লকেট চ্যাটার্জী রবিবার বিকালে বিজেপি কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে নারী সংক্রান্ত অপরাধ নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি বলেন, রাজ্যে মহিলা সুরক্ষা শিকেয় উঠেছে৷
রক্ত ঝড়ানো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ধর্ম৷ বামপন্থী মহিলা সংগঠন মুখে কুলুপ এঁটে বসে আছে৷ জনগণের ভোটে নির্বাচিত সরকার চবিবশ বছর ধরে হিংস্র নখে মা- বোনদের আত্মসম্ভ্রন লুন্ঠন করতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেনি৷ বিজেপি সরকার গঠন করে মহিলাদের ইজ্জত ও সুরক্ষার গ্যারান্টি প্রদান করবে৷ মহিলা সংক্রান্ত অপরাধগুলির মামলা থানয় লিপিবদ্ধ হলেও তদন্ত হয় না বলে তিনি অভিযোগ করেন৷ পশ্চিমবঙ্গের ৩৪ বছর এবং ত্রিপুরায় চ২৪ বছর শোষণ করেছে বামেরা৷ ১৮ এর নির্বাচনে বিজেপি মুক্তির আলো ফোটাবে বলে লকেট চ্যাটার্জী প্রত্যয় ব্যক্ত করেন৷
তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, রাজ্যে বিজেপির ক্ষমতায় আরোহন শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ নতুন বছরে নতুন সরকার গঠিত হবে৷ সিপিআইএম কিছু করেনি গত চবিবশ বছরে৷ শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে৷ জাতি-উপজাতির মধ্যে বিভাজনের রাজনীতি করা হয়েছে৷ কেন্দ্র থেকে টাকা দিলেও উন্নয়ন হয়নি৷ এ রাজ্যের জনজাতিদের ন্যায্য অধিকার দেয়নি৷ রাজ্যে অপরাধের মধ্যে ৮৬ শতাংশ নারী সংক্রান্ত৷ অপরাধীরা সাজা পাচ্ছে না৷ তিনি বলেন, এখনো পর্যন্ত ত্রিপুরায় ৪৫০ জন দলীয় কর্মী আক্রান্ত হয়েছে৷ বহু পার্টি অফিসে হামলা চালানো হয়েছে৷ সাংবাদিক খুন হয়েছেন৷ বাম জমানায় কোন অভিযুক্তের সাজা হবে না৷ পশ্চিমবাংলায়ও সিপিএম এসব করেছে৷ এখানেও তাই হচ্ছে৷ তবে, আর বেশী দিন নয়, বামেদের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেন লকেট চ্যাটার্জী৷
উদয়পুর সংযোজন ঃ পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী রবিবার উদয়পুরে কেবিআই মহয়দানে মহিলা মোর্চার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এই সমাবেশে পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী বক্তব্য রাখেন৷ তিনি তাঁর বক্তব্যে রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন৷ পাশাপাশি তিনি রাজ্যের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তা রুখে দাঁড়ানোর জন্য মহিলাদের অস্ত্র হাতে নিতে আহ্বান জানান৷ এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্যরা৷

রাজ্যে মহিলাদের সুরক্ষা শিকেয় উঠেছে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ লকেটের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















