News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে মহিলাদের সুরক্ষা শিকেয় উঠেছে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ লকেটের
Image

রাজ্যে মহিলাদের সুরক্ষা শিকেয় উঠেছে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ লকেটের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ধর্ষণ, শ্লীলতাহানি, খুন, নারী নির্যাতন, সাংবাদিককে হত্যা নিয়ে রাজ্য সরকারের একহাত নিলেন বিজেপির পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী৷ রাজ্য সফরে এসে লকেট চ্যাটার্জী রবিবার বিকালে বিজেপি কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে নারী সংক্রান্ত অপরাধ নিয়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন৷ তিনি বলেন, রাজ্যে মহিলা সুরক্ষা শিকেয় উঠেছে৷ রক্ত ঝড়ানো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ধর্ম৷ বামপন্থী মহিলা সংগঠন মুখে কুলুপ এঁটে বসে আছে৷ জনগণের ভোটে নির্বাচিত সরকার চবিবশ বছর ধরে হিংস্র নখে মা- বোনদের আত্মসম্ভ্রন লুন্ঠন করতে বিন্দুমাত্র কুন্ঠাবোধ করেনি৷ বিজেপি সরকার গঠন করে মহিলাদের ইজ্জত ও সুরক্ষার গ্যারান্টি প্রদান করবে৷ মহিলা সংক্রান্ত অপরাধগুলির মামলা থানয় লিপিবদ্ধ হলেও তদন্ত হয় না বলে তিনি অভিযোগ করেন৷ পশ্চিমবঙ্গের ৩৪ বছর এবং ত্রিপুরায় চ২৪ বছর শোষণ করেছে বামেরা৷ ১৮ এর নির্বাচনে বিজেপি মুক্তির আলো ফোটাবে বলে লকেট চ্যাটার্জী প্রত্যয় ব্যক্ত করেন৷
তিনি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, রাজ্যে বিজেপির ক্ষমতায় আরোহন শুধুমাত্র সময়ের অপেক্ষা৷ নতুন বছরে নতুন সরকার গঠিত হবে৷ সিপিআইএম কিছু করেনি গত চবিবশ বছরে৷ শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে৷ জাতি-উপজাতির মধ্যে বিভাজনের রাজনীতি করা হয়েছে৷ কেন্দ্র থেকে টাকা দিলেও উন্নয়ন হয়নি৷ এ রাজ্যের জনজাতিদের ন্যায্য অধিকার দেয়নি৷ রাজ্যে অপরাধের মধ্যে ৮৬ শতাংশ নারী সংক্রান্ত৷ অপরাধীরা সাজা পাচ্ছে না৷ তিনি বলেন, এখনো পর্যন্ত ত্রিপুরায় ৪৫০ জন দলীয় কর্মী আক্রান্ত হয়েছে৷ বহু পার্টি অফিসে হামলা চালানো হয়েছে৷ সাংবাদিক খুন হয়েছেন৷ বাম জমানায় কোন অভিযুক্তের সাজা হবে না৷ পশ্চিমবাংলায়ও সিপিএম এসব করেছে৷ এখানেও তাই হচ্ছে৷ তবে, আর বেশী দিন নয়, বামেদের সময় ফুরিয়ে এসেছে বলে মন্তব্য করেন লকেট চ্যাটার্জী৷
উদয়পুর সংযোজন ঃ পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী রবিবার উদয়পুরে কেবিআই মহয়দানে মহিলা মোর্চার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এই সমাবেশে পশ্চিমবঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জী বক্তব্য রাখেন৷ তিনি তাঁর বক্তব্যে রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন৷ পাশাপাশি তিনি রাজ্যের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তা রুখে দাঁড়ানোর জন্য মহিলাদের অস্ত্র হাতে নিতে আহ্বান জানান৷ এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্যরা৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top