News Flash

  • Home
  • Uncategorized
  • অনিশ্চিত ভবিষ্যৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৮ বিবিএ পড়ুয়ার
Image

অনিশ্চিত ভবিষ্যৎ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৮ বিবিএ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আরেক কুকীর্তির ঘটনা প্রকাশ্যে এসেছে৷ বিশ্ববিদ্যালয় পরিচালন কর্তৃপক্ষের বিশ্বাসঘাতকতার দরুন ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে বিবিএ -র ১৮ জন ছাত্রছাত্রীর৷ কতিপয় অধ্যাপক ও পরীক্ষা নিয়ামকের অনৈতিক কার্যকলাপের শিকার হতে হয়েছে বিবিএ-র কতিপয় ছাত্রছাত্রীর৷ তৃতীয় সেমিস্টারে ৬০ শতাংশেরও বেশি নম্বর প্রাপ্ত বিবিএ-র ১৮ জন ছাত্রছাত্রীকে আচমকাই চতুর্থ সেমিস্টারে অনুত্তীর্ণ বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা চাইলে খাতা দেখতে পারেন৷ কিন্তু এই সব ছাত্রছাত্রীরা অনেক অনুরোধ করেও খাতা দেখা দূরন্ত, নম্বর পুনর্মূল্যায়নের অনুরোধই করতে পারেননি৷ অগ্যতা সংঘাতে না গিয়ে  অধ্যাপক কিংবা পরীক্ষা নিয়ামকের কথামতো পঞ্চম সেমিস্টারে নিয়মিত ক্লাস করতে শুরু করেন তাঁরা৷ আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা৷ কিন্তু এ ব্যাপারে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি৷ চলতি মাসে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে উদ্বিগ্ণ ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, নিয়মের বাইরে বিবিএ-র এই সব ছাত্রদের পরীক্ষার সুযোগ দেওয়া সম্ভব হবে না৷ স্বভাবতই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রাতারাতি ভোল বদলের জেরে ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ১৮ জন ছাত্রছাত্রীর৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top