পেশোয়ার, ১ ডিসেম্বর (হি.স.): উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্দেহভাজন জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত ৪
জন| ভয়াবহ জঙ্গি হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন| নিহত ও আহতদের মধ্যে নিরাপত্তা রক্ষী ও পড়ুয়ারাও রয়েছেন| শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা| অন্তত ৪ জন বন্দুকবাজ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে অতর্কিতে গুলি চালায়| কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে বিস্ফোরণে শব্দও শোনা গিয়েছে| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী| সন্ত্রাসবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই| শেষ পাওয়া খবর অনুযায়ী, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের| আহত হয়েছেন অন্তত ৩৫ জন| জঙ্গি হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান|
উল্লেখ্য, পেশোয়ারে একাধিক জঙ্গি সংগঠনে অবাধ বিচরণ| যেমন আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস), জামাত-উল-আহরার এবং আফগান ও পাকিস্তানি তালিবান| উত্ত-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রায়ই ঘটে থাকে জঙ্গি হামলা|

পেশোয়ারে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় নিহত ৪, আহত অন্তত ৩৫ জন
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















