News Flash

  • Home
  • Uncategorized
  • পেশোয়ারে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় নিহত ৪, আহত অন্তত ৩৫ জন
Image

পেশোয়ারে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গি হামলায় নিহত ৪, আহত অন্তত ৩৫ জন

পেশোয়ার, ১ ডিসেম্বর (হি.স.): উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্দেহভাজন জঙ্গি হামলায় প্রাণ হারালেন অন্তত ৪ জন| ভয়াবহ জঙ্গি হামলায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন| নিহত ও আহতদের মধ্যে নিরাপত্তা রক্ষী ও পড়ুয়ারাও রয়েছেন| শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা| অন্তত ৪ জন বন্দুকবাজ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে অতর্কিতে গুলি চালায়| কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে বিস্ফোরণে শব্দও শোনা গিয়েছে| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী| সন্ত্রাসবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই| শেষ পাওয়া খবর অনুযায়ী, জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪ জনের| আহত হয়েছেন অন্তত ৩৫ জন| জঙ্গি হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান|
উল্লেখ্য, পেশোয়ারে একাধিক জঙ্গি সংগঠনে অবাধ বিচরণ| যেমন আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস), জামাত-উল-আহরার এবং আফগান ও পাকিস্তানি তালিবান| উত্ত-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রায়ই ঘটে থাকে জঙ্গি হামলা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top