News Flash

  • Home
  • Uncategorized
  • কাছাড় পুলিশের জালে আটক এনএনসি-র তিন জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Image

কাছাড় পুলিশের জালে আটক এনএনসি-র তিন জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

শিলচর (অসম), ১ ডিসেম্বর (হি.স.) : বছরের শেষ মাস ডিসেম্বরের শুরুতেই কাছাড় পুলিশের জালে পড়েছে তিন নাগা জঙ্গি। ধৃতদের হেফাজত থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও আপত্তিজনক নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। রাজ্যে নাশকতার পরিকল্পনা ছিল তাদের। আটক জঙ্গিদের সুমাগিলুং গনমাই, কেরিজিন কামাই এবং থুইজিয়াং কামাই বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ আটক করা হয় তিন নাগা ন্যাশনাল কাউন্সিল (আদিনো গোষ্ঠী)-এর (এনএনসি-আদিনো) সক্রিয় ক্যাডারকে। গত রাতের অভিযানে একাধিক ডেরায় হানা দিয়ে জঙ্গিদের ধরতে সক্ষম হয়েছে অভিযানকারী পুলিশের বিশেষ সশস্ত্র দলটি। অভিযানে তিন ধৃতরা যথাক্রমে জিরিঘাটের ১৯ বছর বয়সি সুমাগিলুং গনমাই, ৩৫ বছরের কেরিজিন কামাই এবং মণিপুরের থুইজিয়াং কামাই। ধৃতদের পরিকল্পনা কী ছিল তদন্তের স্বার্থে তা এখনই জানাতে অক্ষমতা ব্যক্ত করেছে পুলিশ। তবে তাদের টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী রাজ্য মণিপুরেই স্বঘোষিত নাগা ন্যাশনাল কাউন্সিল (আদ্রিনো) জঙ্গি সংগঠন বেশি সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। অসমের সীমান্তবর্তী এলাকায় এই জঙ্গিদের অবস্থান। অবৈধ অস্ত্রশস্ত্র পাচার থেকে থেকে শুরু করে অসমে অশান্তির পরিবেশ সৃষ্টির ছক-সহ তাদের সংগঠনের জাল বিস্তারের প্রচেষ্টা এই জঙ্গি সংগঠন চালিয়ে যাচ্ছে বলে ধারণা পুলিশ প্রশাসনের।
উল্লেখ্য, রাজ্যে শান্তি-সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে মণিপুর-অসম সীমান্তে আরও কড়া নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে দীর্ঘদিনের দাবি জিরিঘাটের জনগণের।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top