News Flash

  • Home
  • Uncategorized
  • ৩১ ডিসেম্বরেই এনআরসি-র খসড়া প্রকাশ করতে হবে, সুপ্রিমকোর্টের রায়

৩১ ডিসেম্বরেই এনআরসি-র খসড়া প্রকাশ করতে হবে, সুপ্রিমকোর্টের রায়

গুয়াহাটি, ৩০ নভেম্বর (হি.স.) :৩১ ডিসেম্বরেই জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার গুরুত্বপূৰ্ণ এই রায় দিয়েছে দেশের উচ্চতম আদালত। বেশ কিছু যুক্তি তুলে ডিসেম্বরের পরিবর্তে সাত মাস পিছিয়ে আগামী জুলাইয়ে এই খসড়া প্রকাশ করা সম্ভব হবে বলে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আবেদন আজ সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি রোহিন্টন ফলি নরিম্যানের ডিভিশনাল বেঞ্চ। আদালত বলেছে, এখন পর্যন্ত যতটুকু কাজ শেষ হয়েছে ততটুকুই প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি আগামী ২০ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করারও নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আজকের এই গুরুত্বপূর্ণ রায়ে যাবতীয় জল্পনার অবসান ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্পর্কে সাতটি আবেদনের ভিত্তিতে উচ্চতম আদালতে শুনানি হয়। গতকাল সারাদিন চলেছিল শুনানি পর্ব। শুনানি শেষে আজ চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এনআরসি-র কাজ শেষ হচ্ছে না বলে সরকারকে ভর্ৎসিত করেছে সুপ্রিমকোর্ট। কী কারণে গত তিন বছর ধরে এনআরসি-র কাজ সম্পূর্ণ হচ্ছে না বলে সরকার নিয়েজিত অ্যাডভোকেট জেনারেলের কাছে আদালত জানতে চায় আদালত। তাছাড়া জুলাইয়েও যে তা শেষ হবে তার নিশ্চয়তাই বা কী, আদালতের জিজ্ঞাসার জবাবে আইনজীবী বলেন, সর্বশক্তি দিয়ে কাজ চলছে। বহু গরমিল ধরা পড়ছে। তাই বিলম্ব হচ্ছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top