News Flash

  • Home
  • Uncategorized
  • লোকপালের দাবিতে ফের আন্দোলনের পথে আন্না
Image

লোকপালের দাবিতে ফের আন্দোলনের পথে আন্না

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : জন লোকপাল প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৩ শে মার্চ পথে নামবেন বর্ষীয়ান গান্ধীবাদী নেতা আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালিগন সিদ্দি গ্রামের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আন্না হাজারে বলেন, ‘জন লোকপাল, কৃষকদের বিষয় এবং নির্বাচনী সংস্কারের দাবিতে আগামী বছরের ২৩ শে মার্চ শহিদ দিবস উপলক্ষ্যে সত্যাগ্রহ করা হবে।’ আন্না হাজারের দাবি জন লোকপাল নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একাধিক চিঠি লিখেছেন। কিন্তু প্রধানমন্ত্রী আন্নার চিঠিগুলির কোন উত্তর দেননি।
আন্না বলেন, ‘ভারতে গত ২২ বছরে ১২ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। আমি জানতে চাই এই সময় কতজন উদ্যোগপতি আত্মহত্যা করেছে।’
উল্লেখ্য, প্রশাসনের মধ্যে থাকা দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব হয়েছিলেন আন্না হাজারে। এর আগে ২০১১ সালে তৎকালীন কেন্দ্রীয় শাসক জোট ইউপিএর বিরুদ্ধে দিল্লিতে ১২ দিন অনশন করেছিলেন। তার পরেও একাধিকবার এই বর্ষীয়ান গান্ধীবাদী অনশন জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। কেন্দ্রীয় সরকারের তরফে আন্নাকে জানানো হয়েছে লোকপাল আইন অনুসারে যে কমিটি গঠন করার প্রয়োজন তাতে থাকবে দেশের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা, লোকসভার অধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রধানবিচারক। কিন্তু বর্তমানে যেহেতু কোন প্রধান বিরোধী দলনেতা নেই, তাই লোকপাল কমিটি গঠন করা যাচ্ছে না।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top