News Flash

  • Home
  • Uncategorized
  • লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক আমি, খোলাখুলি স্বীকারোক্তি পারভেজ মুশারফের
Image

লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক আমি, খোলাখুলি স্বীকারোক্তি পারভেজ মুশারফের

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): খোলাখুলি স্বীকারোক্তি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের| তাও আবার জঙ্গি সংগঠন ‘লস্কর-ই-তৈবা’ সম্পর্কে| খোলাখুলি পারভেজ মুশারফ জানালেন, ‘আমি লস্কর-ই-তৈবার সবচেয়ে বড় সমর্থক| লস্কর-ই-তৈবাও আমাকে খুব পছন্দ করে| জামাত-উদ-দাওয়া (জেইউডি)-ও আমাকে পছন্দ করে|’ নিজেকে লস্কর-ই-তৈবার বড় সমর্থক দাবি করার পাশাপাশি মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদের ভূয়শী প্রশংসা করেছেন মুশারফ| তাঁর মতে, ‘কাশ্মীরের আন্দোলনে সঈদ জড়িত| আমিও ওই আন্দোলনকে সমর্থণ করি|’
জাতিসঙ্ঘের সন্ত্রাসবাদী তালিকায় নাম রয়েছে লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদ-এর| আমেরিকা সঈদের মাথার দাম ঘোষণা করেছে এক কোটি মার্কিন ডলার| কিন্তু, পারভেজ মুশারফের বক্তব্য, ‘হাফিজ সঈদের জামাত-উদ-দাওয়া হল লস্করের দাতব্য শাখা|’ জম্মু ও কাশ্মীর ইসু্যতে মুশারফ বলেছেন, ‘আমি সর্বদাই কাশ্মীরের আন্দোলনের পক্ষে| কাশ্মীরে ভারতীয় সেনা ও লস্কর-ই-তৈবা দুটিই সবচেয়ে বড় প্রতিদ্বন্দী| মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ভারত লস্করকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে|’ উল্লেখ্য, হাফিজ সঈদ গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পরদিনই এমন মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top