হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): ভারতের মাটিতে পা দিয়ে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প|
আবেগপ্লুত হয়ে ট্রাম্প কন্যা জানালেন, ‘ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত|’ হায়দরাবাদে মঙ্গলবার থেকে শুরু হল আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলন| মঙ্গলবার ভোররাতেই হায়দরাবাদ এসে পৌঁছন ইভাঙ্কা ট্রাম্প| ভোররাত ৩.০০ মিনিট নাগাদ শামসাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই ট্রাম্প কন্যাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার, তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি সচিব জয়েশ রঞ্জন, অ্যাডিশনাল ডিজিপি অঞ্জনি কুমার এবং আইজিপি শীখা গোয়েল প্রমুখরা|
সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প| গ্লোবাল বিজনেস সামিট ২০১৭-তে যোগ দিতে এসে ট্রাম্প কন্যা জানালেন, ‘বিশ্বের অন্যতম বৃহত্ গণতন্ত্রের দেশ ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত| আর্থিক উন্নতি, সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তা ক্ষেত্রকে মজবুত করতে পারস্পরিক আদান প্রদানের মতো বিষয়গুলিকে আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি|’
৩৬ বছর বয়সি ট্রাম্প কন্যা ইভাঙ্কার সফরকে ঘিরে সাজো সাজো রব হায়দরাবাদ জুড়ে| ছুটি ঘোষণা করা হয়েছে শহরের বহু স্কুল-কলেজে| নিরাপত্তার খাতিরে শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে| এছাড়াও হায়দরাবাদে এক হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে|
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইভাঙ্কা ট্রাম্প হলেন প্রাক্তন ফ্যাশন মডেল| এখন আর তাঁর মডেল পরিচয় অবশ্য তেমন বড় নয়, যতটা উদ্যোগপতি হিসেবে তাঁর খ্যাতি| ইভাঙ্কা বাবার কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন| এখন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম সহকারী|

ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত, বার্তা ট্রাম্প কন্যা ইভাঙ্কার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















