News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত, বার্তা ট্রাম্প কন্যা ইভাঙ্কার
Image

ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত, বার্তা ট্রাম্প কন্যা ইভাঙ্কার

হায়দরাবাদ, ২৮ নভেম্বর (হি.স.): ভারতের মাটিতে পা দিয়ে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প| আবেগপ্লুত হয়ে ট্রাম্প কন্যা জানালেন, ‘ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত|’ হায়দরাবাদে মঙ্গলবার থেকে শুরু হল আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলন| মঙ্গলবার ভোররাতেই হায়দরাবাদ এসে পৌঁছন ইভাঙ্কা ট্রাম্প| ভোররাত ৩.০০ মিনিট নাগাদ শামসাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই ট্রাম্প কন্যাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার, তেলেঙ্গানার তথ্য-প্রযুক্তি সচিব জয়েশ রঞ্জন, অ্যাডিশনাল ডিজিপি অঞ্জনি কুমার এবং আইজিপি শীখা গোয়েল প্রমুখরা|
সম্মেলনের প্রথম দিনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প| গ্লোবাল বিজনেস সামিট ২০১৭-তে যোগ দিতে এসে ট্রাম্প কন্যা জানালেন, ‘বিশ্বের অন্যতম বৃহত্ গণতন্ত্রের দেশ ভারত ও আমেরিকার একসঙ্গে অনেক কিছুই করা উচিত| আর্থিক উন্নতি, সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তা ক্ষেত্রকে মজবুত করতে পারস্পরিক আদান প্রদানের মতো বিষয়গুলিকে আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি|’
৩৬ বছর বয়সি ট্রাম্প কন্যা ইভাঙ্কার সফরকে ঘিরে সাজো সাজো রব হায়দরাবাদ জুড়ে| ছুটি ঘোষণা করা হয়েছে শহরের বহু স্কুল-কলেজে| নিরাপত্তার খাতিরে শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে| এছাড়াও হায়দরাবাদে এক হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে|
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ইভাঙ্কা ট্রাম্প হলেন প্রাক্তন ফ্যাশন মডেল| এখন আর তাঁর মডেল পরিচয় অবশ্য তেমন বড় নয়, যতটা উদ্যোগপতি হিসেবে তাঁর খ্যাতি| ইভাঙ্কা বাবার কোম্পানি ট্রাম্প অরগানাইজেশনের ভাইস-প্রেসিডেন্টও ছিলেন| এখন তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম সহকারী|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top