News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মানবিকতার পরিচয় দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Image

ফের মানবিকতার পরিচয় দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : অারও একবার মানবিকতার পরিচয় দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এক পাক যুবককে মেডিকেল ভিসা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ জানা গিয়েছে, কিছুদিন আগেই ভারতে চিকিৎসার কারণে আসার অনুমতি চেয়ে সুষমা স্বরাজের ট্যুইট করেন এই যুবক৷ সেই ট্যুইটে তিনি লেখেন, “আল্লার পরে সুষমা স্বরাজই তাঁর শেষ ভরসা৷” শাহজেব ইকবাল নামের এই যুবক তাঁর ভাইয়ের লিভার প্রতিস্থাপনের জন্য ভারতীয় হাই কমিশনের কাছে ভারতে আসার ভিসা চেয়েছিলেন৷
ইকবালের ট্যুইটের জবাব দিতে গিয়ে সুষমা স্বরাজ তাঁকে ভিসা দেওয়ার কথা জানান৷ বিদেশমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ভারত কখনই সাহায্যের হাত ফিরিয়ে নেবে না৷ আর তাই ইসলামাবাদে হাই কমিশনে ওই যুবকের ভিসার জন্যও কথা বলেন তিনি৷ পাশাপাশি কিশওর সুলতানা নামে আরও এক মহিলাকেও ভারতে চিকিৎসার জন্য ভিসা দেওয়ার কথা ঘোষণা করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top