নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.) : অারও একবার মানবিকতার পরিচয় দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ এক পাক যুবককে মেডিকেল ভিসা
দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷ জানা গিয়েছে, কিছুদিন আগেই ভারতে চিকিৎসার কারণে আসার অনুমতি চেয়ে সুষমা স্বরাজের ট্যুইট করেন এই যুবক৷ সেই ট্যুইটে তিনি লেখেন, “আল্লার পরে সুষমা স্বরাজই তাঁর শেষ ভরসা৷” শাহজেব ইকবাল নামের এই যুবক তাঁর ভাইয়ের লিভার প্রতিস্থাপনের জন্য ভারতীয় হাই কমিশনের কাছে ভারতে আসার ভিসা চেয়েছিলেন৷
ইকবালের ট্যুইটের জবাব দিতে গিয়ে সুষমা স্বরাজ তাঁকে ভিসা দেওয়ার কথা জানান৷ বিদেশমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ভারত কখনই সাহায্যের হাত ফিরিয়ে নেবে না৷ আর তাই ইসলামাবাদে হাই কমিশনে ওই যুবকের ভিসার জন্যও কথা বলেন তিনি৷ পাশাপাশি কিশওর সুলতানা নামে আরও এক মহিলাকেও ভারতে চিকিৎসার জন্য ভিসা দেওয়ার কথা ঘোষণা করেন৷
ফের মানবিকতার পরিচয় দিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















