মুম্বাই, ২৫ নভেম্বর (হি.স.): আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। নিশ্চিত জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি। কথা বললেন, বলিউডে নিজের কেরিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।
রানি বলেছেন, তাঁরা স্বামী–স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন। রানির এই কথাতেই তাঁর দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা। এছাড়া রানি আরও বললেন, আদিত্য এবং তাঁর আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরোটা জুড়ে থাকে। ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে দিদিমার কাছে।
নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ‘গুলাম’–এর নায়িকা জানালেন, তিনি কখনওই ছবিতে আসতে চাননি। বাবা রাম মুখার্জিরও এতে তীব্র আপত্তি ছিল। শুধু মায়ের ইচ্ছাতেই ছবিতে নামেন। যদিও পরে ছবির জগতকেই ভালোবেসে ফেলেন। শুধু ললিপপ নায়িকা নয়, ভিন্ন ধরনের চরিত্র পছন্দ ছিল বলেই ‘ব্ল্যাক’, ‘বান্টি অওর বাবলি’, ‘কভি আলবিদা না কহ্না’–র মতো ছবি করেছেন। সব থেকে প্রিয় চরিত্র ‘ব্ল্যাক’। অমিতাভের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে গর্বিত। মেয়ের জন্মের দুবছর পর ফিরে আগামী ছবি ‘হিচকি’ নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তাঁর উপর ভরসা ছিল। ‘পদ্মাবতী’ প্রসঙ্গে বললেন, সঞ্জয়লীলা বনশালির মতো পরিচালকের অন্য কোনও তারকার দরকার নেই ছবির প্রচারের জন্য। তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো ‘মর্দানি’ ছবির নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন।–

আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















