News Flash

  • Home
  • Uncategorized
  • আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি
Image

আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি

মুম্বাই, ২৫ নভেম্বর (হি.স.): আবার কি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। নিশ্চিত জানা না গেলেও কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি। কথা বললেন, বলিউডে নিজের কেরিয়ার, আদিত্য চোপরার সঙ্গে দাম্পত্য, মেয়ে আদিরা, এমনকি নেপোটিজম নিয়েও।
রানি বলেছেন, তাঁরা স্বামী–স্ত্রী যখনই কথা বলেন, তখনই দ্বিতীয় সন্তান কবে আসতে পারে তা নিয়ে কথা বলেন। বড় পরিবারের আশা থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বেশি সন্তান হওয়া সম্ভব নয় বলেও তিনি জানেন। রানির এই কথাতেই তাঁর দ্বিতীয়বার সম্তানসম্ভাবনার ইঙ্গিত পাচ্ছেন সাংবাদিকরা। এছাড়া রানি আরও বললেন, আদিত্য এবং তাঁর আলোচনায় নিজেদের একান্ত জীবন এবং মেয়ে আদিরাই পুরোটা জুড়ে থাকে। ইতিমধ্যেই তিনি আদিত্যকে আধা বাঙালি করে তুলেছেন। এখন আদিত্য পুরোপুরি বাংলা না বলতে পারলেও বুঝতে পারেন। আদিরাও বাংলা গান শিখেছে দিদিমার কাছে।
নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ‘গুলাম’–এর নায়িকা জানালেন, তিনি কখনওই ছবিতে আসতে চাননি। বাবা রাম মুখার্জিরও এতে তীব্র আপত্তি ছিল। শুধু মায়ের ইচ্ছাতেই ছবিতে নামেন। যদিও পরে ছবির জগতকেই ভালোবেসে ফেলেন। শুধু ললিপপ নায়িকা নয়, ভিন্ন ধরনের চরিত্র পছন্দ ছিল বলেই ‘ব্ল্যাক’, ‘বান্টি অওর বাবলি’, ‘কভি আলবিদা না কহ্‌না’–র মতো ছবি করেছেন। সব থেকে প্রিয় চরিত্র ‘ব্ল্যাক’।‌ অমিতাভের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে গর্বিত। মেয়ের জন্মের দুবছর পর ফিরে আগামী ছবি ‘হিচকি’ নিয়ে সংশয়ে ছিলেন, কিন্তু পরিচালকের তাঁর উপর ভরসা ছিল। ‘পদ্মাবতী’ প্রসঙ্গে বললেন, সঞ্জয়লীলা বনশালির মতো পরিচালকের অন্য কোনও তারকার দরকার নেই ছবির প্রচারের জন্য। তবে নেপোটিজম ইস্যুতে সতর্ক শোনালো ‘মর্দানি’ ছবির নায়িকাকে। শুধু বললেন, বলিউডে নন ফিল্মি পরিবার থেকে এসেও অনেকে বড় হয়েছেন। তিনিও মাখন মসৃণ পথ পাননি। তাই এই বিতর্ক অর্থহীন।–

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top