News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

পদ্মাবতী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ নভেম্বর (হি.স): পদ্মাবতী নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় লীলা বনসালির সিনেমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আমন্ত্রণ জানালেন। এর আগে পদ্মাবতী বিতর্কে নিজের মতামত টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে নাম না করে তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।
তিনি লেখেন, পদ্মাবতী নিয়ে বিতর্ক দুর্ভাগ্যজনক। নির্দিষ্ট একটি রাজনৈতিক দল পরিকল্পনা করে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমরা এটাকে জরুরি অবস্থার সঙ্গেই তুলনা করছি। এক্ষেত্রে গোটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একযোগে সরব হওয়া উচিত।
‘পদ্মাবতী’তে ইতিহাসকে বিকৃত করার চেষ্টার অভিযোগ তুলেছে রাজপুত কারণি সেনা-সহ বেশকিছু হিন্দুত্ববাদী সংগঠন। রাজস্থান, মধ্যপ্রদেশ, পঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীরা ‘পদ্মাবতী’র মুক্তিতে বাধ সেধেছেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মাবতী’ নিয়ে এই মতামত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top