শিলিগুড়ি, ২৪ নভেম্বর (হি.স): ২ নম্বর ডাবগ্রামের পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে মারধরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে
আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। সিপিআইএম-এর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা মারধর করে ২ নং ডাবগ্রাম পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু পুলিশ উল্টে অবিনাশবাবুর বাড়িতে গিয়ে গভীর রাতে বাড়ির লোকের ওপর নির্যাতন করে। এর প্রতিবাদে সিপিআইএম ২ নং ডাবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডাবগ্রাম ২ নম্বর এরিয়া কমিটির সিপিআইএমের সম্পাদক গণেশ ঘোষের অভিযোগ, তৃণমূলের কিছু গুণ্ডাবাহিনী অবিনাশের ওপর আক্রমণ করে। মারধর করা হয়। অবিনাশের পরিবার আশিঘর ফাড়িতে গিয়ে অভিযোগ জানাতে গেলে কিন্তু পুলিশ নানাভাবে তাদের হেনস্থা করেছে। এর প্রতিবাদ আমরা করছি। এদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।

পঞ্চায়েত সদস্যকে মারধর, আশিঘর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআইএম-এর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















