News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত সদস্যকে মারধর, আশিঘর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআইএম-এর
Image

পঞ্চায়েত সদস্যকে মারধর, আশিঘর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআইএম-এর

শিলিগুড়ি, ২৪ নভেম্বর (হি.স): ২ নম্বর ডাবগ্রামের পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে মারধরের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। সিপিআইএম-এর অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃনমুল আশ্রিত দুস্কৃতিরা মারধর করে ২ নং ডাবগ্রাম পঞ্চায়েত সদস্য অবিনাশ রায়কে। গুরুতর জখম অবস্থায় তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু পুলিশ উল্টে অবিনাশবাবুর বাড়িতে গিয়ে গভীর রাতে বাড়ির লোকের ওপর নির্যাতন করে। এর প্রতিবাদে সিপিআইএম ২ নং ডাবগ্রাম এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন আশিঘর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডাবগ্রাম ২ নম্বর এরিয়া কমিটির সিপিআইএমের সম্পাদক গণেশ ঘোষের অভিযোগ, তৃণমূলের কিছু গুণ্ডাবাহিনী অবিনাশের ওপর আক্রমণ করে। মারধর করা হয়। অবিনাশের পরিবার আশিঘর ফাড়িতে গিয়ে অভিযোগ জানাতে গেলে কিন্তু পুলিশ নানাভাবে তাদের হেনস্থা করেছে। এর প্রতিবাদ আমরা করছি। এদিকে, পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top