News Flash

  • Home
  • Uncategorized
  • অভিষেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা করতে চলেছেন মুকুল
Image

অভিষেকের বিরুদ্ধে এবার মানহানির মামলা করতে চলেছেন মুকুল

কলকাতা, ২৩ নভেম্বর ( হি.স.): ‘যুবরাজে’র বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন একদা তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার মুকুল রায় ৷ বাংলার রাজনীতিতে যুদ্ধের দামামা আগেই বাজিয়ে দিয়েছেন ৷ অপেক্ষা ছিল বিস্ফোরণের ৷ বিজেপি-তে নাম লিখিয়ে তৃণমূলের বিতর্কের ঝড় তুলে ‘বিশ্ব বাংলা’ লোগোর মালিকানা নিয়ে ‘যুবরাজ’কে বিঁধেছিলেন তিনি ৷ লোগো বিতর্কে ঝাঁজ বাড়িয়েছিল শুরু হয়েছিল আইনি চিঠি চালাচালির পর্ব ৷ এবার একধাপ এগিয়ে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চলেছেন মুকুল রায় ৷ অভিষেকের দায়ের করা অভিযোগের পাল্টা হিসাবে মুকুল রায় এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সোম মণ্ডল ৷
মুকুল রায় বিজেপি-র সভামঞ্চে দাঁড়িয়ে কিছু নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘বিশ্ববাংলা’ ও ‘জাগোবাংলা’ এই দুটি লোগোর মালিকানা নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন ৷ বিস্ফোরক মন্তব্যের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আইনজীবী মারফত মুকুলবাবুকে আইনি নোটিশ পাঠান । ওই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ক্ষমা চেয়ে নোটিশ প্রত্যাহার না করলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন মুকুল রায় বলে জানান মুকুল রায়ের আইনজীবী ।
এদিকে, মঙ্গলবার আলিপুরদুয়ার আদালত ‘বিশ্ববাংলা’ ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে মন্তব্য করা নিয়ে স্থগিতাদেশ জারি করেছে ৷ ডিসেম্বরের ১৪ তারিখ ওই মামলার পরবর্তী শুনানি ৷ তার আগে এই ইস্যুতে অভিষেকের বিরুদ্ধে মুকুল রায় কিছু বলতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আদালত ৷ আর তার পরই নাম না করে নিজের ফেসবুক পোস্টে অভিষেকের সমালোচনা করেছেন মুকুল ৷ রাজনৈতিক ময়দান থেকে কেউ কেউ পালানোর চেষ্টা করছেন বলে কটাক্ষ করেছেন তিনি৷ একই সঙ্গে তিনি লিখেছেন, ‘সত্যর কন্ঠ কখনও রোধ করা যায়নি এবং যাবে না৷ সত্যর জয় নিশ্চিত’৷ এদিকে. বুধবার বিধানসভায় এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ তাঁর প্রশ্ন, কোর্টে গিয়ে কতদিন আর রাজ্য সরকার সাধারণ মানুষের কণ্ঠরোধ করবেন ৷
ফেসবুকে করা ওই পোস্টে মুকুল রায় রাজ্যের বিরুদ্ধে তাঁর তোলা ফোনে আড়িপাতার বিষয়টি নিয়েও লিখেছেন ৷ দাবি করেছেন, ‘প্রাথমিক ভাবে আমার অভিযোগকে কোর্ট মান্যতা দিল’৷ তাঁর কথায়, ‘গত ২০/১১/২০১৭-তে দিল্লি হাইকোর্ট আমার ফোন ট্যাপিং মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেছে এবং রাজ্যকে লিখিত দিতে বলেছে যে, তারা আমার ফোন ট্যাপ করেনি ৷ কিন্তু রাজ্য সেটা করতে না পারায় আগামী ১ মাসের মধ্যে মুখবন্ধ খামে রাজ্যকে এভিডেভিট দিতে বলেছে যে, তারা আমার ফোন ট্যাপ করে কিনা এবং টেলিফোন অপারেটরদের জানাতে হবে যদি ফোন ট্যাপ হয় কার নির্দেশে হয়েছে, কী কী রের্কড করা হয়েছে’৷
একই সঙ্গে ওই পোস্টে ত্রিপুরায় সাংবাদিক খুনেরও নিন্দা করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, ‘এর থেকে আবার প্রমাণ হল যে ওখানে আইনের শাসন নেই’৷ এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করারও দাবি জানিয়েছেন মুকুল রায় ৷ এখন মুকুল বনাম তৃণমূলের রাজনৈতিক লড়াই যে এবার আদালতের কাঠগড়ায় উঠতে চলেছে তা বলাই বাহুল্য ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top