ঢাকা, ২২ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায়| বুধবার সকাল ৭.২০ মিনিট নাগাদ
দক্ষিণ বনশ্রী এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন| ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসিক ভবন চত্বর| দমকল কর্মীদের ঘন্টা দেড়েকের চেষ্টায় সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কি ভাবে আগুন লাগল আবাসিক ভবনে, তা খতিয়ে দেখা হচ্ছে|
পদস্থ দমকল কর্তা মাহমুদুল হক জানিয়েছেন, বুধবার সকাল ৭.২০ মিনিট নাগাদ দক্ষিণ বনশ্রী এলাকায় এল ব্লকের ১১ নম্বর রাস্তায় অবস্থিত একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগে| ওই আবাসিক ভবনটিতে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ফিটিংসের কাজ হতো| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৪টি ইঞ্জন| দমকল কর্মীদের ঘন্টা দেড়েকের চেষ্টায় সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে|
ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় আবাসিক ভবনে আগুন, সাত সকালে আতঙ্ক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















