News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় আবাসিক ভবনে আগুন, সাত সকালে আতঙ্ক
Image

ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় আবাসিক ভবনে আগুন, সাত সকালে আতঙ্ক

ঢাকা, ২২ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায়| বুধবার সকাল ৭.২০ মিনিট নাগাদ দক্ষিণ বনশ্রী এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন| ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসিক ভবন চত্বর| দমকল কর্মীদের ঘন্টা দেড়েকের চেষ্টায় সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| কি ভাবে আগুন লাগল আবাসিক ভবনে, তা খতিয়ে দেখা হচ্ছে|
পদস্থ দমকল কর্তা মাহমুদুল হক জানিয়েছেন, বুধবার সকাল ৭.২০ মিনিট নাগাদ দক্ষিণ বনশ্রী এলাকায় এল ব্লকের ১১ নম্বর রাস্তায় অবস্থিত একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় আগুন লাগে| ওই আবাসিক ভবনটিতে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ফিটিংসের কাজ হতো| সাত সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৪টি ইঞ্জন| দমকল কর্মীদের ঘন্টা দেড়েকের চেষ্টায় সকাল ৮.৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top