News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় বিজেপির সভায় বামফ্রন্টের বিরুদ্ধে বিষোদ্গার

কদমতলায় বিজেপির সভায় বামফ্রন্টের বিরুদ্ধে বিষোদ্গার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ নভেম্বর৷৷ বিজেপি দলের রাজ্য সহ সভাপতি সুভল ভৌমিক বিগত তিন দিন যাবৎ উত্তর জেলা চোষে বেড়াচ্ছেন৷ আজ বিকেল ৪টায় উত্তর জেলার ৫৪ কদমতলা কূর্তী বিধানসভা কেন্দ্রের রাজনগর বাজারের একপথ সভা ও সমর্থনি সভায় অংশ গ্রহণ করেন সহ সভাপতি৷ তাছাড়া আজকের পথ সভা ও সমর্থনি সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলার সম্পাদক জহর চক্রবর্তী, ৫৪ কদমতলা মন্ডলের প্রভারি নিত্য গোপাল চৌধুরী, কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি বিদ্যাভূষণ দাস৷ বর্ষিয়ান নেতা আব্দুল বছিদ চৌধুরী, মানিক লাল দাস, সুব্রত দেব প্রমুখ্যরা৷ প্রথমে সিপিআইএম দল ছেড়ে আসা ১০ পরিবারের ৩৫ জন সংখ্যালঘু ভোটারকে বিজেপি দলের দলিয় পতাকা হাতে তুলে দিয়ে দলে তুলে নেন বিজেপি দলের প্রদেশ সহ সবাপতি সুভল ভৌমিক মহোদয়৷ এরপর সভায় উপস্থিত অতিথিরা উনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন৷ আজকের সভায় উপস্থিত প্রধান অতিথি বিজেপি দলের রাজ্য সহ সভাপতি বলেন সাব্রুম থেকে ধর্মনগর পর্যন্ত সকল স্তরের সংখ্যালঘু জনগন বোঝতে পেরেছেন বিজেপি দলই তাদের আসল বন্ধু৷ সিপিআইএম দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অযথা বিভ্রান্ত করছে৷ সহ সভাপতি আরও বলেন এখন আর সিপিআইএম দলকে খোঁজে পাওয়া যাচেছনা৷ এখন সিপিআইএম দল সমতলে ধর্মের বিরুদ্ধে ধর্মকে এড়িয়ে দিতে চাইছে৷ পাহাড়ে জাতির বিরুদ্ধে জাতিকে বাড়িতে দিতে চাইছে৷ এখন সিপিআইএম দল শান্তি সম্প্রীতি নষ্ট করছে৷ সহ সভাপতি সুভল ভৌমিক উনার বক্তব্যে আরও বলেন ২৫ বছরের সিবিআইএম রাজত্ব রাজ্যকে ৫০ বছরের পেছনে নিয়ে গেছে৷ তাই এখন রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন৷ কেন্দ্রে বিজেপি সরকার এবার রাজ্যে ও বিজেপি সরকার চাইছেন রাজ্যের সকল স্তরের মানুষ৷ তাই এবার বিজেপি দলের জয় নিশ্চিত বলে দাবি করেন সহ সভাপতি বিপ্লব দেব সুভল ভৌমিক৷ আজকের রাজনগর বাজারের সমর্থনি সভার নেতৃত্ব দেন বিজেপি নেতা মানিক লাল দাস৷ তাছাড়া বিজেপি দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top