News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট বিধানসভা নির্বাচন : তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি
Image

গুজরাট বিধানসভা নির্বাচন : তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.): আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই| ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| এমতাবস্থায় গুজরাট বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশিত করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| সোমবার তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে|
তৃতীয় তালিকায় তিন জন মন্ত্রী সহ ১৬ জন বিধায়ককে পুনঃপ্রার্থী করতে গররাজি দল| তিন জন মন্ত্রী হলেন, জয়ন্তী কাভাদিয়া (সুরেন্দ্রনগরের ধরঙ্গাধরা আসনের বিধায়ক), বল্লভ ভাগাসিয়া (আমরেলির সভরকুন্দলা আসনের বিধায়ক) এবং নানু বনানি ( সুরাট শহরের কাতারগাম আসনের বিধায়ক)| এছাড়াও পুনঃপ্রার্থী করা হয়নি বিজয় রূপানি সরকারের পার্লামেন্টারি সচিব তথা কোদিনার (এসসি) আসনের বিধায়ক জেঠা সোলাঙ্কিকে| জামনগর-দক্ষিণ আসনে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য বিজেপির সবফাতি আর সি ফালদুকে|
উল্লেখ্য, গত সপ্তাহে গুজরাট বিধানসভার ১৮২ আসনের মধ্যে ১০৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে| সোমবার তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে| আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top