আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.): আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই|
ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| এমতাবস্থায় গুজরাট বিধানসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশিত করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| সোমবার তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে|
তৃতীয় তালিকায় তিন জন মন্ত্রী সহ ১৬ জন বিধায়ককে পুনঃপ্রার্থী করতে গররাজি দল| তিন জন মন্ত্রী হলেন, জয়ন্তী কাভাদিয়া (সুরেন্দ্রনগরের ধরঙ্গাধরা আসনের বিধায়ক), বল্লভ ভাগাসিয়া (আমরেলির সভরকুন্দলা আসনের বিধায়ক) এবং নানু বনানি ( সুরাট শহরের কাতারগাম আসনের বিধায়ক)| এছাড়াও পুনঃপ্রার্থী করা হয়নি বিজয় রূপানি সরকারের পার্লামেন্টারি সচিব তথা কোদিনার (এসসি) আসনের বিধায়ক জেঠা সোলাঙ্কিকে| জামনগর-দক্ষিণ আসনে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য বিজেপির সবফাতি আর সি ফালদুকে|
উল্লেখ্য, গত সপ্তাহে গুজরাট বিধানসভার ১৮২ আসনের মধ্যে ১০৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে| সোমবার তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে| আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর|

গুজরাট বিধানসভা নির্বাচন : তৃতীয় পর্যায়ে ২৮টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















