News Flash

  • Home
  • Uncategorized
  • লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুন-বহুতল ভেঙে মৃত এক, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন ১৫-২০ জন
Image

লুধিয়ানায় ফ্যাক্টরিতে আগুন-বহুতল ভেঙে মৃত এক, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন ১৫-২০ জন

লুধিয়ানা, ২০ নভেম্বর (হি.স.): লুধিয়ানার মুস্তাক নগর এলাকায় প্লাস্টিক ব্যাগের ফ্যাক্টরিতে আগুন লেগে ও তিন তলা বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হল

অভয়নগর অনাথদের হোম আগুন৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

এক জনের| বহুতল ভেঙে পড়ায় ১৫-২০ জন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজন দমকল কর্মীও রয়েছেন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার লুধিয়ানার মুস্তাক নগর এলাকায় অবস্থিত একটি প্ল্যাস্টিক ব্যাগের ফ্যাক্টরিতে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীরা যখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন, তখনই তিন তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে| ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কয়েকজন দমকল কর্মী সহ মোট ১৫-২০ জন|
লুধিয়ানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জীতেন্দ্র সিং জানিয়েছেন, ‘ধ্বংসস্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক জন ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকার্য|’ কীভাবে আগুন লাগল এবং বহুতলটি ভেঙে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে| এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top