তারকেশ্বর, ২০ নভেম্বর (হি.স.): তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওযার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন ৮ জন পূণ্যার্থী| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে
সিঙ্গুরের নপাড়ার কাছে দিল্লি রোডে| আহতদের তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হসাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক|
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মাঝের গ্রাম থেকে টাটাসুমো গাড়িতে চেপে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিল একটি পরিবার| দুর্ঘটনাগ্রস্ত টাটাসুমো গাড়িটিতে চালক সহ মোট ৯ জন যাত্রী ছিলেন| সিঙ্গুরের নপাড়ার কাছে দিল্লি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে টাটাসুমো গাড়িটি| দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন যাত্রী| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হসাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে| দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ|

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওযার সময় দুর্ঘটনা, আহত ৮ জন পূণ্যার্থী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















