News Flash

  • Home
  • Uncategorized
  • তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওযার সময় দুর্ঘটনা, আহত ৮ জন পূণ্যার্থী
Image

তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওযার সময় দুর্ঘটনা, আহত ৮ জন পূণ্যার্থী

তারকেশ্বর, ২০ নভেম্বর (হি.স.): তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাওযার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন ৮ জন পূণ্যার্থী| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের নপাড়ার কাছে দিল্লি রোডে| আহতদের তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হসাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক|
পুলিশ সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার মাঝের গ্রাম থেকে টাটাসুমো গাড়িতে চেপে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যাচ্ছিল একটি পরিবার| দুর্ঘটনাগ্রস্ত টাটাসুমো গাড়িটিতে চালক সহ মোট ৯ জন যাত্রী ছিলেন| সিঙ্গুরের নপাড়ার কাছে দিল্লি রোডে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে টাটাসুমো গাড়িটি| দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন যাত্রী| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হসাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক| কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে| দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top