News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে বিজেপির এস সি মোর্চার সভায় বক্তারা বিধঁলেন রাজ্য সরকারকে
Image

কুমারঘাটে বিজেপির এস সি মোর্চার সভায় বক্তারা বিধঁলেন রাজ্য সরকারকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বিজেপি এস সি মোর্চার ঊনকোটি জেলার উদ্যোগে শনিবার কুমারঘাট বাজারে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই পরিবর্তন সভায় ছিল জনঢল৷ লাল সন্ত্রাসকে উপেক্ষা করে হাজার হাজার কর্মী এই সভায় সামিল হয়েছেন৷ এই সভায় আওয়াজ উঠেছে আর নয় দরকার বামফ্রন্ট সরকার৷ এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পের গুণকির্তন করার পাশাপাশি রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন বক্তারা৷ প্রত্যেক বক্তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পরাজয় নিশ্চিত বলে দাবি করেন৷ পাশাপাশি শাসক দল সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার উপর বক্তারা গুরুত্বারোপ কেেরছন৷ তাছাড়া প্রতিটি মন্ডলে দলীয় কর্মীদের সজাগ সতর্ক থাকতে বক্তারা পরামর্শ দিয়েছেন৷ বক্তারা অভিযোগ করেছেন, শাসক দল বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন ভোটারদের৷ তাছাড়া নানা ধরনের প্রলোভনও দেওয়া হয়েছে৷ এইসব বিষয়গুলি নজরে রেখে প্রতিবাদী হতে আহ্বান রাখেন বক্তারা৷
এই সভায় বক্তব্য রাখেন এস সি মোর্চার সর্বভারতীয় নেত্রী শ্রুতি ব্যাঙ্গারুজি, বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক, এস সি মোর্চার রাষ্ট্রীয় সম্পাদক ডঃ দিলীপ দাস, এস সি মোর্চার রাজ্য সভাপতি তাপস কুমার দাস প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top