নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বিজেপি এস সি মোর্চার ঊনকোটি জেলার উদ্যোগে শনিবার কুমারঘাট বাজারে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়েছে৷ এই পরিবর্তন সভায় ছিল জনঢল৷ লাল সন্ত্রাসকে উপেক্ষা করে হাজার হাজার কর্মী এই সভায় সামিল হয়েছেন৷ এই সভায় আওয়াজ উঠেছে আর নয় দরকার বামফ্রন্ট সরকার৷ এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন নীতি ও প্রকল্পের গুণকির্তন করার
পাশাপাশি রাজ্য বামফ্রন্ট সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন বক্তারা৷ প্রত্যেক বক্তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পরাজয় নিশ্চিত বলে দাবি করেন৷ পাশাপাশি শাসক দল সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার উপর বক্তারা গুরুত্বারোপ কেেরছন৷ তাছাড়া প্রতিটি মন্ডলে দলীয় কর্মীদের সজাগ সতর্ক থাকতে বক্তারা পরামর্শ দিয়েছেন৷ বক্তারা অভিযোগ করেছেন, শাসক দল বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন ভোটারদের৷ তাছাড়া নানা ধরনের প্রলোভনও দেওয়া হয়েছে৷ এইসব বিষয়গুলি নজরে রেখে প্রতিবাদী হতে আহ্বান রাখেন বক্তারা৷
এই সভায় বক্তব্য রাখেন এস সি মোর্চার সর্বভারতীয় নেত্রী শ্রুতি ব্যাঙ্গারুজি, বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি সুবল ভৌমিক, এস সি মোর্চার রাষ্ট্রীয় সম্পাদক ডঃ দিলীপ দাস, এস সি মোর্চার রাজ্য সভাপতি তাপস কুমার দাস প্রমুখ৷

কুমারঘাটে বিজেপির এস সি মোর্চার সভায় বক্তারা বিধঁলেন রাজ্য সরকারকে
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















