নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সর্বভারতীয় কংগ্রেসের নতুন অঙ্গ সংগঠন অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কাসের আত্মপ্রকাশ হয়েছে৷ সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুন গান্ধীর হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে৷ ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত করা প্রাক্তন সভাপতি
সুখময় সাহাকে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সন্মেলনে এই খবর জানান, কংগ্রেস মুখপাত্র তাপস দে৷ কংগ্রেসকে শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানান তিনি৷ গোটা দেশে বেকার সমাজের সামনে বড় চ্যালেঞ্জ বিজেপি সরকারের ক্রমাগত হটকারী সিদ্ধান্ত৷ বেকার শিক্ষিত যুব সমাজ দিশেহারা বিজেপি শাসনে তোপ দাগেন তাপস দে৷ তার অভিযোগ, রাজ্যে একদিকে বামেদের বেকার বিদ্বেষী মনোভাব৷ অন্যদিকে সাম্প্রদায়িক শক্তির ইত্থান৷ অল ইন্ডিয়া আন অর্গানাইজড সংগঠনটি বেকার সমাজের অধিকার রক্ষায় অগ্রনী সৈনিকের ভূমিকা পালন করবে বলেও দাবী করেন তাপস দে৷ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি যুখময় সাহা, যুবনেতা বাপ্ঢু চক্রবর্তী প্রমুখ৷

কংগ্রেসের নয়া সংগঠনের আত্মপ্রকাশ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















