News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের নয়া সংগঠনের আত্মপ্রকাশ
Image

কংগ্রেসের নয়া সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ সর্বভারতীয় কংগ্রেসের নতুন অঙ্গ সংগঠন অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কাসের আত্মপ্রকাশ  হয়েছে৷ সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুন গান্ধীর হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে৷ ত্রিপুরা সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত করা প্রাক্তন সভাপতি সুখময় সাহাকে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সন্মেলনে এই খবর জানান, কংগ্রেস মুখপাত্র তাপস দে৷ কংগ্রেসকে শক্তিশালী করতে এই উদ্যোগ বলে জানান তিনি৷ গোটা দেশে বেকার সমাজের সামনে বড় চ্যালেঞ্জ বিজেপি সরকারের ক্রমাগত হটকারী সিদ্ধান্ত৷ বেকার শিক্ষিত যুব সমাজ দিশেহারা বিজেপি শাসনে তোপ দাগেন তাপস দে৷ তার অভিযোগ, রাজ্যে একদিকে বামেদের বেকার বিদ্বেষী মনোভাব৷ অন্যদিকে সাম্প্রদায়িক শক্তির ইত্থান৷ অল ইন্ডিয়া আন অর্গানাইজড সংগঠনটি বেকার সমাজের অধিকার রক্ষায় অগ্রনী সৈনিকের ভূমিকা পালন করবে বলেও দাবী করেন তাপস দে৷ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি যুখময় সাহা, যুবনেতা বাপ্ঢু চক্রবর্তী প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top