News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় মানব শৃঙ্খল সাংবাদিকদের
Image

আগরতলায় মানব শৃঙ্খল সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  বৃহস্পতিবার জাতীয় প্রেস দিবস৷ আর এই দিনটি রাজ্যেও পালিত হল নানাভাবে৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনরত সব সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও এই দিনটি বিশেষভাবে পালন করেছেন৷ শান্তনু হত্যার পর সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করে যাচ্ছে৷ এই হত্যাকান্ডের সিবিআই তদন্ত চেয়ে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের দ্বারস্থও হয়েছেন৷ একিই দাবিতে বৃহস্পতিবার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ বিশেষ আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছিল৷ সকাল থেকে রাজধানীর উত্তর গেইটের সামনে মানবশৃঙ্খল তৈরী করেন সাংবাদিকরা৷ এই কর্মসূচিতে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যা-পরবর্তী সরকারের ভূমিকার প্রতিবাদ জানান৷ আজ এই মানবশৃঙ্খলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্যের সচেতন  নাগরিক এবং নানা অংশের মানুষও যোগদান করেন৷ একই সঙ্গে রাজ্যের প্রতিবাদী চিত্রশিল্পীরা এই স্থানে হাজির হয়ে সাংবাদিকদের দাবির সমর্থনে ছবি আঁকেন৷ এই আন্দোলন কর্মসূচিতে যোগদান করে রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবলকুমার দে জানান, রাজ্য পুলিশ এখনও স্বীকার করছে না যে শান্তনু ভৌমিকের আসল খুনিদের ধরা হয়েছে৷ এই হত্যার পর সিট গঠন করা হয়েছে৷ কিন্তু ইতোপূর্বে রাজ্যের নানা ঘটনায় সিট-এর ব্যর্থতাও সামনে এসেছে৷ তাই অবিলম্বে শান্তনু ভৌমিকের হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হোক৷ বলেন, রাজ্যে সাংবাদিকরা এখন ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছেন৷ কিন্তু একটি ক্ষেত্রেও বিচার পাচ্ছেন না তাঁরা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top