নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ টিএসআর বাহিনীতে চাকুরীর অফার ছাড়ার দাবীতে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক

সরকারের বাসভবনে ধর্ণা দিলন চাকুরী প্রত্যাশীরা৷ বুধবার সকালে শতাধিক চাকুরী প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সরকারী আবাসনের সামনে একত্রিত হয়৷ তারা প্রত্যেকেই টিএসআর বাহিনীতে ইন্টারভিউ দিয়েছেন৷ ইতিমধ্যেই তাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গিয়েছে৷ এখন শুধু অফার ছাড়া বাকি৷ দীর্ঘদিন ধরে অফার ছাড়া হচ্ছে না৷ আগামী কিছুদিনের মধ্যে যদি অফার ছাড়া না হয় তাহলে তাদের নানাহ আইনী ঝামেলায় পড়তে হবে চাকুরী ক্ষেত্রে৷ তাই তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এদিন অফার ছাড়ার দাবী জানিয়েছেন৷

