জম্মু, ১৫ নভেম্বর (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল ৮.১৫ মিনিট থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি সেনবাহিনী| ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার হামলা চালায় শত্রুপক্ষকে| পাকিস্তানি সেনবাহিনীকে সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ সাম্বা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্স| ওই ঘটনায় শহিদ হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ান তপন মণ্ডল|
পুঞ্চে পাক সেনাবাহিনীর গোলাগুলি বর্ষণ, যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারত
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















