News Flash

  • Home
  • Uncategorized
  • ধোঁয়াশা পিছুই ছাড়ছে না দিল্লিবাসীর, বাতিল ৭টি ট্রেন
Image

ধোঁয়াশা পিছুই ছাড়ছে না দিল্লিবাসীর, বাতিল ৭টি ট্রেন

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ধোঁয়াশা দিল্লিবাসীর পিছুই ছাড়ছে না| গত কয়েকদিনের মতো বুধবারও ধোঁয়াশার চাদরে ঘুম ভাঙল রাজধানীর মানুষজনের| ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা সাংঘাতিক হারে কমে যাওয়ায় বুধবার বাতিল করা হয়েছে ৭টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের এবং দেরিতে চলেছে ২৬টি ট্রেন| বুধবার সকালে পদস্থ এক রেলকর্তা জানিয়েছেন, ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে ৭টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ৯টি ট্রেনের এবং দেরিতে চলছে ২৬টি ট্রেন|
আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত বাতাসে আপেক্ষিক আদ্রর্তা ছিল ৯১ শতাংশ| সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস| ভোর ৫.৩০ পর্যন্ত দৃশ্যমানতা ছিল ১,৫০০ মিটার, সকাল ৮.৩০ মিনিটে তা পেঁৗছয় ১,০০০ মিটারে| উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লিবাসী| প্রায় প্রতিদিনই ধোঁয়াশার চাদরে ঘুম ভেঙেছে রাজধানীর মানুষজনের| মাত্রাতিরিক্ত ধোঁয়াশার কারণে রীতিমতো নাভিশ্বাস দিল্লিবাসী|’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top