News Flash

  • Home
  • Uncategorized
  • পাক অধিকৃত কাশ্মীর আদতে পাকিস্তানেরই, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ-র
Image

পাক অধিকৃত কাশ্মীর আদতে পাকিস্তানেরই, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ-র

শ্রীনগর, ১১ নভেম্বর (হি.স.) : পাক অধিকৃত কাশ্মীর আদতে পাকিস্তানেরই। এমনই দাবি করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই অংশ, আর এদিকের কাশ্মীর ভারতের। এটা কোনভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। যতগুলো যুদ্ধ পারে করুক, কোনই লাভ নেই।’

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা আরও বলেন, ‘আভ্যন্তরীণ স্বায়ত্তশাসন আমাদের অধিকার। সেটা আমাদের দেওয়া উচিৎ। তবেই শান্তি বজায় থাকবে।’ তাঁর আরও দাবি, যতটাই জম্মু ও কাশ্মীর ভারতের অংশ ঠিক ততটাই পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীরের অংশ। সেকারণেই এই সমস্যা সমাধানে ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা। কাশ্মীরে শান্তি স্থাপন করতে হলে স্বায়ত্বসাশন দিতে হবে সরকারকে। এমনও দাবি করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। এই নিয়ে পাকিস্তানের এক মন্ত্রীর করা বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। কাশ্মীরের একটি অংশ যেহেতু পাকিস্তানেও রয়েছে সে কারনেই ভারত সরকারের উচিত কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা।

ফারুকের এই বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। ফারুককে আক্রমণ করে তিনি বলেছেন, যতদিন তিনি কাশ্মীর শাসন করেছেন ততদিন সেখানকার স্বায়ত্বশাসনের বিরোধিতা করেছিলেন। এখন যেহেতু তিনি নিজে ক্ষমতায় নেই সেকারণেই এই ধরনের মন্তব্য করছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top