News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে জয়ী হবে বিজেপি, দাবি প্রকাশ জাভড়েকরের
Image

গুজরাটে জয়ী হবে বিজেপি, দাবি প্রকাশ জাভড়েকরের

রাজকোট,১১ নভেম্বর (হি.স.): গুজরাটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টিই (বিজেপি), কংগ্রেস হল জনবিরোধী দল| শনিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর| আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই| তার আগে শনিবার থেকে উত্তর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| এমতাবস্থায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, ‘গুজরাটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টিই| রাজ্য সরকারের কাজের ভিত্তিতে বিশাল জয় পাবে ভারতীয় জনতা পার্টি’ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ‘গুজরাট সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে নর্মদার জল নিয়ে আসা| কংগ্রেস সর্বদা নর্মদা প্রকল্পের কাজ বন্ধ করার চেষ্টা করেছে| কংগ্রেস জনবিরোধী, তাই মানুষ বিজেপির পাশেই রয়েছে|’
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর| এমতাবস্থায় শনিবার থেকে উত্তর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| শনিবার সকালে গান্ধীনগরে এসে পৌঁছন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| নির্বাচনী প্রচার শুরু করার আগে অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দেন সোনিয়া-পুত্র| আগামী তিন দিন উত্তর গুজরাটের ছয় জেলায় বিধানসভা নির্বাচনের প্রচার করবেন তিনি|
উত্তর গুজরাটে রাহুল গান্ধীর এই সফরকে তীব্র ভাষায় নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল রাহুল গান্ধীর সফরকে তীব্র ভাষায় নিন্দা করে বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধী শুধু মন্দির দর্শন করছেন কেন? মানুষ তাঁদের উদ্দেশ্য জানেন| তাঁদের মধ্যে ভক্তির কোনও প্রবণতা আছে বলে আমার মনে হয় না, কারণ রাহুল গান্ধী এর আগের সফর গুলিতে কোনও মন্দিরই পরিদর্শন করেননি|’ উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলের এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা এস গোহিল জানিয়েছেন, ‘কেউ কি ভক্তির উপর পেটেন্ট আছেন? তাঁরা মন্দির দর্শনের বিরোধিতা করছে| গুজরাটের মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবে|’ কংগ্রেস নেতার দাবি, ‘হিন্দু মন্দির ছাড়াও জৈন মন্দির ও গুরুদ্বার পরিদর্শন করেছেন রাহুল গান্ধী| আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top