News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ-র ক্যাম্পাসের মধ্যে বিফ বিরিয়ানি তৈরির অভিযোগ, জরিমানা চার ছাত্রের
Image

জেএনইউ-র ক্যাম্পাসের মধ্যে বিফ বিরিয়ানি তৈরির অভিযোগ, জরিমানা চার ছাত্রের

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) ক্যাম্পাসের মধ্যে নিয়মভঙ্গের অভিযোগে চার ছাত্রকে জরিমানা গুনতে হল৷ নিয়ম ভেঙে ক্যাম্পাসের মধ্যে বিরিয়ানি তৈরি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে৷ সূত্রের খবর, জেএনইউ-এর অ্যাডমিশন ব্লকের কাছে চার ছাত্র বিরিয়ানি তৈরি করছিল৷ তাদের ছয় থেকে দশ হাজার টাকার মধ্যে জরিমানা করা হয়৷ এই জরিমানা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০দিনের সময়ও দিয়েছে৷ তবে ওই ছাত্রেরা এই টাকা না দিলে তাদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, ওই ছাত্রেরা গত জুনে বিরিয়ানি তৈরি করেছিলেন৷ ছাত্ররা জানায়, ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হচ্ছে৷ এই ইস্যু নিয়ে শুরু হয় তদন্ত৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের তদন্তকে সমর্থন জানিয়ে এবিভিপি নেতারা জানান, ওই চার ছাত্র বিফ বিরিয়ানি তৈরি করেছিল৷ তাই তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷ জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের মহাসচিব শতরুপা চক্রবর্তীও রয়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁর ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দশ হাজার টাকার জরিমানা ধার্য করেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top