News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই
Image

রাজধানী এক্সপ্রেস থেকে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই

গুয়াহাটি, ৭ নভেম্বর (হি.স.) : গত ২৫ অক্টোবর ১০টি এবং সোমবার ৬টি সোনার বিস্কুট উদ্ধারের পর মঙ্গলবার গুয়াহাটি রেল স্টেশনে রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণের গাঁজা-সহ অন্যান্য নেশাদ্রব্য। এগুলির মধ্যে গাঁজার ছাড়াও রয়েছে ফেন্সিডাইল এবং নেশার ট্যাবলেট।

জিআরপি সূত্রের খবর, মঙ্গলবার সকালে ডাউন আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্ৰেসে নিয়মিত তল্লাশি চালিয়ে রেল পুলিশ এই সাফল্য পেয়েছে। রাজধানী এক্সপ্রেসটি গুয়াহাটি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এসে থামে। এর পর ট্রেনটির প্রতিটি কামরায় তল্লাশি চালান জিআরপিএফ-এর জওয়ানরা। তখনই বি-১ কামরার ৩৭ এবং ৩৯ নম্বর আসনে উপবিষ্ট দুই যাত্ৰীর জিনিসপত্রে তল্লাশি চালিয়ে ৩০ কিলোগ্রাম গাঁজা, পাঁচটি ফেন্সিডাইলের শিশি এবং বেশ কয়েকটি নেশার ট্যাবলেটের স্ট্রিপ উদ্ধার হয়।

সোমবারই নিয়মিতভাবে আগরতলা-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। এদিন নির্ধারিত সময় আগরতলা স্টেশন ছাড়ে ট্রেনটি। চলবে সপ্তাহে একদিন। নতুন যাত্রারম্ভকারী ট্রেনের ওই দুই যাত্রীকে আটক করা হয়েছ। আটক দু’জনের নাম হল, গৌতম সাহা (৩৭) এবং টুটন দত্ত (৩৫)। তাদের বাড়ি পশ্চিম ত্ৰিপুরায়। তারা সোমবার আগরতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেসে চড়েছিলেন নেশা সামগ্রীগুলি নিয়ে। বাজেয়াপ্তকৃত দ্রব্যগুলির বাজার মূল্য প্ৰায় তিন লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানিয়েছে জিআরপিএফ সূত্র।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top