News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি
Image

পুর নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি

লখনউ, ৬ নভেম্বর (হি.স.): আগামী ২২ নভেম্বর উত্তরপ্রদেশে তিন দফায় পুর নির্বাচন। পুরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি। নির্বাচনী ইস্তাহারে পুর এলাকার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠী জানিয়েছেন, নির্বাচনী ইস্তাহারে পুরসভাগুলির সার্বিক উন্নয়নের প্রসঙ্গ রাখা হয়েছে। নির্বাচনী ইস্তাহারের মাধ্যমে জনতার সঙ্গে সরাসরি সংযোগ রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে পুর সমস্যাগুলির সমাধানে নেওয়া হয়েছে বিকল্প প্রস্তাব।
সূত্রের খবর, নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি ক্ষমতায় এলে জটিল কর ব্যবস্থাকে সহজ করা হবে। এছাড়া পরিবহন ব্যবস্থা ও পানীয় জলের সুব্যবস্থা করা হবে।
বিজেপি নেতা রাকেশ ত্রিপাঠী বলেছেন, বিজেপি রাজ্যের পুরসভাগুলির নির্বাচনে জয়ের লক্ষ্য নিয়েছে। নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হওয়া পুর নির্বাচন চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ‍২৪টি জেলায় ভোট হবে ২২ নভেম্বর, ২৫টি জেলায় ভোট হবে ২৬ নভেম্বর ও ২৬টি জেলায় ভোট হবে ২৯ নভেম্বর। পয়লা ডিসেম্বর ১৬টি নগর নিগম, ১৯৮টি নগর পালিকা ও ৪৩৮টি নগর পঞ্চায়েতে ভোট গণনা করা হবে। মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top