হায়দরাবাদ, ৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার ভূপালপল্লি জেলায় দু’টি শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরক উদ্ধার করল পুলিশ| অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাহুল হেগদে জানিয়েছেন, সোমবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ টহল দেওয়ার সময় আব্বাইগুদেম এবং আলুভাকা রাস্তার মাঝে তার দেখতে পান পুলিশ কর্মীরা| ল্যান্ডমাইন সন্দেহে তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় বম্ব ডিসপোজা স্কোয়াডকে| গোটা এলাকা ঘিরে ফেলার পর দু’টি অ্যালুমিনিয়মের বালতি দেখতে পান পুলিশ কর্মীরা| ওই বালতি থেকে উদ্ধার হয় ২৫ কেজি ওজনের বিস্ফোরক এবং ডিটোনেটর|
পরে বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা উদ্ধার হওয়া ল্যান্ডমাইন বিস্ফোরক দু’টি নিষ্ক্রিয় করেন| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভয়াবহ হামলা চালানোর উদ্দেশে মাওবাদীরা বিস্ফোরক দু’টি ওই স্থানে রেখে গিয়েছে| সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

তেলেঙ্গানায় শক্তিশালী দু’টি ল্যান্ডমাইন বিস্ফোরক উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















