News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচবার বন্যায় রাজ্যে ফসলের ক্ষয়ক্ষতি প্রায় দুইশ কোটি টাকা
Image

পাঁচবার বন্যায় রাজ্যে ফসলের ক্ষয়ক্ষতি প্রায় দুইশ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ রাজ্যে এবছর দফায় দফায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে৷ শনিবার মহাকরণে কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা জানিয়েছেন, গত আগষ্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যে পাঁচ বার বন্যা হয়েছে৷ তাতে ফসলে ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকা৷ অক্টোবর মাসে শেষ বন্যায় সর্বাধিক ৯০ কোটি টাকা ফসলে ক্ষতি হয়েছে৷ তিনি জানান, এবছর খোয়াই, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় সবচেয়ে বেশি বন্যা হয়েছে৷ বাকি জেলাগুলিতেও বন্যার সামান্য প্রভাব পড়েছে৷ এদিন তিনি বলেন, বন্যায় ৩৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ ক্ষতিগ্রস্ত মোট জমির পরিমান প্রায় ৫ হাজার হেক্টর৷ তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পূরণ দেওয়ার কাজ শুরু হয়েছে৷ এক পর্যায়ে ক্ষতিপূরণ দেওয়া সম্পন্ন হয়েছে৷ মূলত, ক্ষতিপূরণ হিসাবে কৃষকদের সার, বীজ এবং কীটনাশক ঔষুধ দেওয়া হচ্ছে৷ তাতে, ধানের চাষ করেন এমন কৃষকদের ৬৮০ টাকা করে এবং সব্জী চাষ করেন তাদের ১০০০ টাকা করে কৃষি সহায়ক সামগ্রী দেওয়া হচ্ছে৷ কৃষিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতির পুরু রিপোর্ট এখনো হাতে আসেনি৷ প্রাথমিক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে৷ তিনি জানান, শীঘ্রই বন্যায় কৃষিক্ষেত্রে ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট দপ্তরের কাছে জমা পরবে৷ এদিকে বন্যায় সহায়তার জন্য কেন্দ্রের কাছে অর্থিক সাহায্য চাইবে রাজ্য সরকার, এদিন কৃষিমন্ত্রী জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top